1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্বুদ্ধ করলেন আখতারউজ্জমান এমপি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির, ৪০ ঘণ্টা পর মরদেহ ফেরত ৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০ লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’ সমন্বিত উন্নয়নে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগে বড় পরিবর্তনের আশ্বাস এমপি ফজলুল হক মিলনের কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা খুলনায় একাধিক মামলার আসামি তেরোখাদার আ’লীগ নেতা ফরিদ মোল্লা গ্রেপ্তার রাজশাহীতে আরএমপির অপরাধ পর্যালোচনা সভা: মাদক ও কিশোর অপরাধ দমনে কমিশনারের নির্দেশ অবৈধ দখল মুক্ত করে খাল-বিল সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ হেলালের ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক, মামলা দায়ের ভুলবশত ভারতে গিয়ে আটক বাঘার ৫ বাংলাদেশি, ফেরাতে সহকারী হাইকমিশনারের শরণাপন্ন এমপি চাঁদ

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্বুদ্ধ করলেন আখতারউজ্জমান এমপি

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি……………………………….

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দু’দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিন বিভিন্ন ষ্টল পরিদর্শণ করে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্বুদ্ধ এবং পুরষ্কার বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।

বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় লাইব্রেরী চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইশরাত জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান মেলায় অংশগ্রহণকারীদের মধ্য হতে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ৪৫তম জাতীয় ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনীতে দুইটি গ্রুপে মোট ১৯টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে। জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে বালীগাঁও উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে রাথুরা কারিগরী কলেজ।

সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল এন্ড কলেজ, দ্বিতীয় হয়েছে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ ও তৃতীয় হয়েছে জামালপুর কলেজ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট