1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক, মামলা দায়ের - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক, মামলা দায়ের ভুলবশত ভারতে গিয়ে আটক বাঘার ৫ বাংলাদেশি, ফেরাতে সহকারী হাইকমিশনারের শরণাপন্ন এমপি চাঁদ ভোলা-চরফ্যাশন মহাসড়কে ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাসিক প্রশাসকের সাথে ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে মদিনানগর জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রাজশাহীতে মানসনদ ছাড়া বিস্কুট-কেক উৎপাদন, তাজা লাইভ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা হতে হবে সমতার ভিত্তিতে: স্পিকার তানোরের শালবাড়িতে অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি শিবগঞ্জে ১২০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বাঘায় শিমুল হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক, মামলা দায়ের

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন (৪৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কলিগাঁও এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন ওই এলাকার আঃ সোভানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী নিয়মিত ধরনের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইসমাইল হোসেনকে আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Open photo

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, “১৩৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।” তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট