1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় প্রশাসন ম্যানেজ করে ধানি জমিতে চলছে পুকুর খনন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাগমারায় প্রশাসন ম্যানেজ করে ধানি জমিতে চলছে পুকুর খনন

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সুমন রাজ, রাজশাহী………………………………………………………

রাজশাহী বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া আউচপুর ইউনিয়নের খোদাপুর গ্রামে ২০ বিঘা ধানি জমিতে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্থানীয় কৃষকদের অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করেই রাতের আঁধারে ওই পুকুর খনন করছেন মিজানুর রহমান নামে এক ব্যক্তি। ভেকু মালিক সোহেল রানা ওই পুকুর খননের দ্বায়িত্ব নিয়েছেন। প্রথম দিকে এসিল্যান্ড পুকুর খনন বন্ধ করলেও পরে তা নিকোজিশনের মাধ্যমে আবারও পুকুর খনন কাজ চলমান রেখেছেন। ওই পুকুর খনন হলে স্থানীয় কৃষকদের দক্ষিণের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা।

১৪ জানুয়ারী (রোববার) সরেজমিনে গেলে স্বচিত্র প্রতিবেদক এমন ঘটনা জানতে পারেন। প্রতিবেদক ভুক্তভোগীদের বক্তব্য রেকর্ড করে সংশ্লিষ্ট বিষয় বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমন চৌধুরীকে অবগত করেন। এছাড়াও প্রতিবেদক হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোয়াজ্জেমকে বিষয়টি অবগত করলে তিনি জানান, গত ১১ জানুয়ারী ওই পুকুর খনন বন্ধ করে দিয়েছিলেন এসিল্যান্ড স্যার। যদিও আবারও পুকুর খনন চলমান রাখে তাহলে আপনারা এসিল্যান্ড স্যারকে অভিযোগ দেন। এখানে পুলিশের কিছুই করার নাই।

বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমন চৌধুরীকে ফোন দেওয়া হলে তিনি বলেন পুকুর খননকারীর নাম ঠিকানা ও কোন স্থানে খনন চলছে তা লিখে ম্যাসেজ করেন। অবশ্যই খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, আপনারা এসিল্যান্ডকে বিষয়টি জানান। এসব বিষয় এসিল্যান্ড ব্যবস্থা নিবেন।

প্রতিবেদকসহ প্রত্যাক্ষদোষী ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, এসিল্যান্ডকে অভিযোগ দিলে তিনি প্রতিজনকে একই কথা বলেন। কোথায় পুকুর খনন হচ্ছে সেখানকার ছবি ও নাম ঠিকানা পাঠান বলেই ফোন কেটে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট