1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সন্মেলন - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন

বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সন্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ, গাজীপুর…………………………………………..

গাজীপুর বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সন্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩/১২/২০২৩ ইং শনিবার সকাল দশ ঘটিকার সময়। স্হান বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার অফিসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফরিদ খাঁন, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমির হামজা মৃধা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  সাংবাদিক শেখ ফজলুল হক (বাবু), কেন্দ্রীয় সহ – সভাপতি ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফয়সাল আলম, সভাপতি – ঢাকা বিভাগ ও কেন্দ্রীয় সহ সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব। সাংবাদিক ও লেখক কাজী মনিরুল ইসলাম (মনির), কেন্দ্রীয় সহ সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব। সাংবাদিক এনাম আহমেদ, সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগ বাংলাদেশ প্রেস ক্লাব। বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সন্মেলন প্রথম পর্বে সভাপতিত্ব করেন সাংবাদিক মেজবা উদ্দিন সরকার, প্রতিষ্টাতা সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখা।

সঞ্চালনায় ছিলেন : ইব্রাহিম খন্দকার, সাধারণ সম্পাদক গাজীপুর জেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব। সন্মেলন পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে শুরু হয়, পবিত্র কোরআন তেলোয়াত করেন , গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আলামিন দেওয়ান আল আবেদী।

সন্মেলনে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক, বাদল হোসেন, মো: মুক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখা, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি কবি,রুহুল আমিন সুজন, সাংবাদিক জাকির হোসেন কামাল, সভাপতি কাপাশিয়া উপজেলা শাখা। সাংবাদিক এ এম সিরাজুল ইসলাম, সভাপতি, গাজীপুর সদর উপজেলা, বাংলাদেশ প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আলামিন দেওয়ান আল আবেদী, এম এ হান্নান, সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা প্রমূখ।

উল্লেখ করা যেতে পারে যে, ত্রী-বার্ষিকী সন্মেলনে কন্ঠ ভোটে সভাপতি হিসেবে মেজবাহ উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহিম খন্দকার, ও সাংগঠনিক সম্পাদক আলামিন দেওয়ান আল আবেদী নির্বাচিত হয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট