1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : যুক্তরাষ্ট্র বলেছে, তারা ফিলিস্তিনিদের উপর হামলা চালানো চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারীদের ভিসা দেবে না। গাজা যুদ্ধ চলাকালে পশ্চিম তীরে সহিংসতার লাগাম টেনে ধরতে এমন জোরালো পদক্ষেপ গ্রহণ করা হলো। খবর এএফপি’র।

গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে ইসরাইল বাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এ ধরনের লড়াই চলাকালে ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে এর আগে কখনো এমন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এদিক থেকে এটি ইসরাইলের বিরুদ্ধে ওয়াশিংটনের একটি নজিরবিহীন পদক্ষেপ। বেসামরিক নাগরিক সুরক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের এ মিত্র দেশের জন্য একটি বড় ধাক্কা। তবে তিনি ইসরাইলের প্রতি তার জোরালো সমর্থনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ‘পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা নষ্ট করার সাথে জড়িতদের বা যারা সেখানের বেসামরিক নাগরিকদের একেবারে মৌলিক পরিষেবা পেতে বাধা দেবে তাদের কাউকে যুক্তরাষ্ট্র ভিসা দেবে না।
ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ‘পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলাকারী চরমপন্থী বসতি স্থাপনকারীদের জবাবদিহি করতে আমরা ইসরাইলি সরকারকে আরো কিছু করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।

ব্লিঙ্কেন বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন বারবার বলেছেন যে এ ধরনের হামলা একেবারে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, ‘পশ্চিম তীরে অস্থিতিশীলতা ইসরাইলি ও ফিলিস্তিনি জনগণ উভয়েরই ক্ষতি করে এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলে দেয়। এ জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।#সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট