1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক

মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন,মান্দা থেকে……………………………………………………….

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুজাহিদুল ইসলাম তানভির (০৫)। সে খাগড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

নিহত শিশুর প্রতিবেশি বেলাল হোসেন বলেন, শিশু তানভিরকে বাড়িতে রেখে তার মা নাবিলা বেগম বেলা সাড়ে ১০টার দিকে গরু নিয়ে মাঠে যায়। এসময় শিশুটিও একই পথ ধরে মাঠের দিকে যাচ্ছিল। পথে পুকুরের পানিতে পড়ে শিশুটি ডুবে যায়।

শিশুটির দাদা নসিউত সরদার বলেন, ‘আমরা শনিবার সকাল থেকেই মাঠে ধান কাটার কাজ করছিলাম। সেখানে জানতে পারি নাতি তানভিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বাড়ির অদুরে পুকুরে তল্লাশী চালিয়ে নাতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট