1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

তানোরে সরকারি প্রণোদনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা বদলে গেছে

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৫২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

আলিফ হোসেন,তানোর……………………………………………………..

রাজশাহীর তানোরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত ও জীবন মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্যাপক প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন। ইতিমধ্যে সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্র অনেক পরিবার স্বাবলম্বী হয়েছেন। বদলে গেছে জীবনধারা।

জানা গেছে, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে উপজেলায় সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসিদের মাঝে বিনামূল্যে ষাঁড়-বকনা গরু, হাঁস-মুরগী ও কুঠিঘরসহ খাদ্যসামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিগত ২০২২-২৩ অর্থবছরে উপজেলার প্রথম ধাপে ৬৬৬টি পরিবারকে ২০টি হাঁস, একটি কাঠের কুঠি ও  ৯ কেজি খাবার দেয়া হয়েছে। এবং পরবর্তীতে আবারো ৬৬৬টি পরিবারকে ২০টি হাঁস, একটি কুঠিঘর ও ৯ কেজি করে খাবার খাবার দেয়া হয়েছে।

এছাড়াও ১৪০টি পরিবারকে ১টি ষাঁড় গরু, সিমেন্টের ৪টি খুটি, ৫টি টিন ও ১৩০টি করে ইট দেয়া হয়েছে। এবং ১৬৪টি পরিবারকে ১টি করে বকনা বাছুর(গরু) দেয়া হয়েছে। সরকারের এসব প্রণোদনায় বদলে গেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের জীবন যাত্রার মান।

কলমা ইউপির ফুলবাড়ি গ্রামের চুনকো টুডু (৫০) ও গনেশ মুর্মু (৪৫) বলেন, সরকারের দেয়া হাঁস পারন করে তার ভাগ্যবদল হয়েছে। এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী বলেন, সরকারের দেয়া প্রণোদনা কাজে লাগাতে পারলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের আর্থিক স্বচ্ছলতা ও জীবনযাত্রার মান বাড়বে।তিনি বলেন, এই কর্মসূচি চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট