1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে চলনবিলে দিনব্যাপী নৌকা ভ্রমন ও সাহিত্য আসর

  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া, নাটোর…………………………………………………

নাটোরের সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে নবীন- প্রবীণ কবি, সাংবাদিক ও লেখকদের নিয়ে চলনবিলে নৌকা ভ্রমন, সাহিত্য আসর প্রীতিভোজ সহ দিনব্যাপী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সিংড়া পয়েন্টের নৌকা ঘাট থেকে একটি নৌকা নিয়ে ভ্রমনের উদ্দেশ্যে চলনবিলের বিলসার পথে রওনা হয়।

এ সময় বিলের বিলসা,কুন্দইল সহ বিভিন্ন স্পর্ট ঘুরে ফিরে বেলা ৩টায় তিশি খালীর মাজারে এসে শেষ হয়। এখানে মাজার সংলগ্ন কফি হাউজে প্রীতিভোজের পর বিকাল ৪ টায় মাজার চত্বরে মুক্ত মঞ্চে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করেন, প্রবীণ কবি মোঃ আবুল হোসেন, কবি আজাহার আলী, জয়নাল আবেদিন, কবি মাহবুব এ মান্নান, প্রভাষক আয়ুব আলী, সহকারী অধ্যাপক মাহবুব এ খোদা, কাজল খান, সুমন প্রামানিক, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন, কবি রাজ কালাম, কবি আলতাফ হোসেন, রিক্তা বানু, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, নবীন কবি শাকিল আহমেদ, কাওছার আহমেদ, প্রত্যয় সাহা সহ আরও অনেকে। এসময় স্থানীয় ইউপি সদস্য কাজল খান, সিংড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুইট, তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম, নির্বাহী সদস্য আবু জাফর সিদ্দিকী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, সিংড়া চলনবিল মিডিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলিফ বিন রেজা, সাংবাদিক কাবিল উদ্দিন কাফি, মাজিদুল ইসলাম, জোবাযের হোসেন রাকা, নাজমুস শাদাত রিপন, প্রভাষক ইউনুস আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা তার বক্তব্যে বলেন, সাহিত্য সমাজের দর্পন। একজন কবি, লেখক ও সাংবাদিকরা তার লিখনীর মাধ্যমে সমাজের অনেক পরিবর্তন ঘটাতে পারে। সুন্দর ও সুষ্ঠু সমাজ ব্যবস্থায় সাহিত্য চর্চার বিকল্পনেই। তাই নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। আমরা সিংড়া প্রেসক্লাবের ব্যানারে প্রতিমাসে নিয়মিত সাহিত্য আসর অব্যহত রেখেছি। সেই ধারা বাহিকতায় চলনবিলে নৌকা ভ্রমণের পাশাপাশি সাহিত্য আসরের আজকের এই আযোজন। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট