1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফিলিস্তিনির মুসলমানের উপরে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিলও সমাবেশ   - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

ফিলিস্তিনির মুসলমানের উপরে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিলও সমাবেশ  

  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি……………………………..

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসন, দখলদারিত্বমূলক আচরণ ও গণহত্যার প্রতিবাদে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রান মুসলমানদের এক বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার সকাল ৯টার সময় বিভিন্ন মহল্লার ধর্মপ্রান মানুষ ও বিভিন্ন মাদ্রাসার ছাত্র হুজুরদের খন্ড খন্ড মিছিল সহকারে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে জামায়েত হয়।

শনিবার সকাল ১০টার সময় সরকারি শ্রমিক কলেজ মাঠ থেকে (২১অক্টোবর ২০২৩) উপজেলার বিভিন্ন প্রদিক্ষন করে সেখানে থেকে বিভিন্ন উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি রহুল আমিন কাসেমীর সভাপতিত্বে ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাফিজ এ-র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন, বক্তারপুর ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ নুরুল আলম, মাওলানা আতিকুল রহমান মাসুদ, গাজী আশিকুর রহমান আশিক , জাতীয় ওলামা মাশায়াখ আইম্মা পরিষদ এর সভাপতি ও বালীগাঁও বড়বাড়ি জামে মসজিদ এ-র ইমাম ও খতিব মাওলানা আবু হানিফ, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন গাজিপুরী ও মাওলানা আজিজুর রহমান, প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও মুসলমানদের উপর অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। আজ ফিলিস্তিনের জনগণ তাদের নিজ জন্ম ভূমিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। ইসরাইল গাজায় পানি, বিদ্যুৎসহ সহ সকল সুবিধা বন্ধ করে একটি মৃত্যুকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবতার জীবনযাপন করছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট