1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিরুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………….

মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার এই প্রতিপাদ্য কে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিফ-২/২০২৩-২০২৪ মৌসুমে  রাজস্ব খাতের অর্থায়নে আগাম স্বল্প  জীবনকালীন ব্রি ধান ৭৫ জাতের নমুনা শস্য কর্তনের মাধ্যমে  রোপা আমন মৌসুমে ধান কাটা উৎসবের উদ্ভোধন করা হয়েছে। এবং খরিফ-২/২০২৩-২০২৪ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৯ অক্টোবর ) বিকেল ৪ টায় উপজেলার পার্বতীপুরে ইউনিয়নের জিনারপুর ব্লকের দেওপুরা মাঠে নমুনা শস্য  কর্তনের ধান কাটা উৎসবের উদ্ভোধন করা হয়।  উদ্ভোধন শেষে দেওপুরা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলহাজ্ব হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু। এতে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মোঃ ফিরোজ আলী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু রায়হান কৃষক কৃষাণীসহ প্রমুখ।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, ব্রি ধান ৭৫ জীবনকাল ব্রি ধান ৩৩ এর মতই। ব্রি ধান ৭৫ জাতের অন্যতম বৈশিষ্ট্য হলো কান্ড শক্ত তাই হেলে পড়েনা এবং শীষ থেকে ধানও ঝরে পড়ে না। চালে সামান্য সুগন্ধি আছে তবে রান্না করার সময় সুগন্ধিটা বেশী পাওয়া যায়। সারের মাত্রা অন্যান্য উফশী জাতের চেয়ে ২০% কম লাগে। এ জাতের গড় জীবনকাল ১১০-১১৫ দিন তাই এ ধানে কারেন্ট পোকা থেকে মুক্ত পাওয়া যায়।  অন্যান্য ধানের থেকে এক মাস আগে কাটা যায় ফলে এ জাতের ধান আবাদ করে কৃষকরা আগাম সরিষা, আলু, বেগুনসহ অন্যান্য ফসল আবাদ করতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট