1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার

রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………………………..

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন ৫৩ জন শিক্ষক ও গবেষকের গবেষণা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ২ কোটি ২৮ লক্ষ ৭২ হাজার বরাদ্দ দেয়া হয়েছে।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সম্পর্কিত মূল্যায়ন কমিটির সভায় উক্ত প্রকল্পগুলোর অনুমোদন ও সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, অনুমোদিত গবেষণা প্রকল্পগুলো আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। সভায় ২০২২-২০২৩ অর্থবছরে রুয়েটে বাস্তবায়নকৃত গবেষণা প্রকল্পগুলো চূড়ান্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবর সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় তিন শিক্ষকের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে জার্নাল প্রকাশের জন্য অর্থ বরাদ্দ করা হয়।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও এই কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ এবং প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট