1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধান বিচারপতিকে রাজশাহীতে স্বাগত জানালেন ডিআইজি আশিক সাঈদ রাজশাাহীর কাজিহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমিন রাজশাহীতে এস এ পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাকশী রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ: দুদকের তদন্ত দাবি টাঙ্গাইলের সখীপুরে মাটির নিচে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা ১২টি গ্রেনেড উদ্ধার হাটের ইজারা নিয়ে বিরোধে পাবনায় গুলিতে শ্রমিক দল নেতাসহ নিহত ২ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার পোরশায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

রুয়েটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………………………………..

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা তৈরীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আজ ০৫ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)  উদযাপন করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

আজ বৃহস্পতিবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো জাহাঙ্গীর আলম। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যেমন দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে সেইসাথে ছাত্র-ছাত্রীদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের প্রতি ছাত্র-ছাত্রীসহ সকলকে শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণায় সম্পৃক্ত করবেন। ছাত্র-ছাত্রীদের পাঠদান পদ্ধতি যেন আরো বেশী আনন্দময় ও সহজবোধ্য হয় সেদিক সজাগ দৃষ্টি রাখবেন।”

সভায় সভাপতিত্ব করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিআইটির (বর্তমান রুয়েট) পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষক মো. শরিফুল ইসলাম, রুয়েটের পুরকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক মো. ইকবাল মতিন, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।

এছাড়াও আরো বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. আলী হোসেন  প্রমুখ বক্তব্য রাখেন।

এদিন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম রুয়েটের প্রাক্তন শিক্ষকদেরকে ও ২০২২-২০২৩ সালে দেশে এবং বিদেশে পিএইচ.ডি ডিগ্রী অর্জনকারী ০৮ জন রুয়েটের শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, অনুষদের ডীন, দপ্তর প্রধান ও বিভাগীয় প্রধানবৃন্দ সহ  প্রাক্তন এবং বর্তমানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট