1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কবিকুঞ্জ পদক পাচ্ছেন কবি গোলাম কিবরিয়া পিনু ও রবু শেঠ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

কবিকুঞ্জ পদক পাচ্ছেন কবি গোলাম কিবরিয়া পিনু ও রবু শেঠ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  নিজস্ব প্রতিবেদক………………………………………………………

কবিকুঞ্জ পদক ২০২৩ ঘোষণা করা হয়েছে। এ বছর কবিতা ও ছোটকাগজ সম্পাদনার জন্য এ পদক প্রদান করা হবে। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য কবি গোলাম কিবরিয়া পিনু ও ছোটকাগজ সম্পাদনায় পুনশ্চ সম্পাদক রবু শেঠ এ পদকে ভূষিত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার আনুষ্ঠানিকভাবে পদকজয়ীদের নাম ঘোষণা করেন।

কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার জানান, আগামী ১৩ ও ১৪ অক্টোবর রাজশাহীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য দুইদিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলায় পদকপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে উত্তরীয়, শংসাপত্র, অর্থমূল্য ও পদক তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, কবি গোলাম কিবরিয়া পিনু ১৯৫৬ সালের ৩০ মার্চ গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। কবিতা লেখার পাশাপাশি প্রবন্ধ, ছড়া ও গবেষণামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। তাঁর প্রকাশিত কবিতার বইয়ের মধ্যে এখন সাইরেন বাজানোর সময় (১৯৮৪), সোনামুখ স্বাধীনতা (১৯৮৯), পোট্রেট কবিতা (১৯৯০), সূর্য পুড়ে গেল (১৯৯৫), কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (১৯৯৭), আমরা জোংরাখোটা (২০০১) উল্লেখযোগ্য।

কবি ও সম্পাদক রবু শেঠের জন্ম ১৯৮২ সালের ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলায়। বর্তমান বসবাস নওগাঁয়। ২০০০ সাল থেকে সম্পাদনা করছেন ছোটকাগজ পুনশ্চ। এ পর্যন্ত তার প্রকাশিত কবিতার বই: নিসর্গের ঢোল (২০০৮), ঈশ্বরের ক্যামেরা (২০১৪) ও তেজপাতার অরণ্যে (২০১৬)।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট