1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে কবিকুঞ্জের জীবনানন্দ কবিতা মেলা ১৩ ও ১৪ অক্টোবর - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীতে কবিকুঞ্জের জীবনানন্দ কবিতা মেলা ১৩ ও ১৪ অক্টোবর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  নিজস্ব প্রতিবেদক ……………………………………………………………………

রাজশাহীতে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুইদিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলা ২০২৩ অনুষ্ঠিত হবে। রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় গভীরতর প্রভাব বিস্তারকারী কবি জীবনানন্দ দাশের নামে এই মেলার আয়োজন করেছে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ।

সোমবার (২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।

তিনি জানান, এবারের মেলায় বাংলাদেশ ও ভারতের দুইশতাধিক কবি, লেখক ও গবেষকরা অংশগ্রহণ করবেন। জীবনানন্দ কবিতামেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রসঙ্গত, দুইদিনব্যাপী মেলায় থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আলোচনা অনুষ্ঠান, কবিকুঞ্জ পদক প্রদান, মুক্তআড্ডা ও লেখক আনন্দভ্রমণ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট