1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের বাগাতিপাড়ার চিথলিয়াতে লেঃ কর্নেল রমজানের উঠান বৈঠক ও শান্তি সমাবেশ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

নাটোরের বাগাতিপাড়ার চিথলিয়াতে লেঃ কর্নেল রমজানের উঠান বৈঠক ও শান্তি সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, নাটোর…………………………………………………..

নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ম শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনসাধারণের মাঝে প্রচার উপলক্ষ্যে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে উঠান বৈঠক ও শান্তি সমাবেশ করেছেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।

মঙ্গলবার(৩রা অক্টোবর-২৩) বিকেলে বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে খলিলুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম সান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারী মেহেদী হাসান দোলন,ও সিনিয়র সহ-সভাপতি নবাব আলী(নবু),পাকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম মিলন প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের বিলমাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম,দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান,বঙ্গবন্ধু প্রবীন জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল সহ চিথলিয়া এলাকার বিভিন্ন তৃণমূলের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে লালপুর উপজেলার মোমিনপুরে মোমিনপুর নিবাসী চন্ডীপুর হাইস্কুলের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন মশার জানাজায় অংশ গ্রহণ করেন লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট