1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাপানেতা মোস্তফার মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাপানেতা মোস্তফার মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জি এম রিয়াজুল আকবর, কয়রা, খুলনা থেকে…………………………..

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। রবিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে কয়রা উপজেলা জাপার সভাপতি শেখ ছদর উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, আমি পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। দীর্ঘদিন অত্র এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছি। আশা করি মহান আল্লাহ সহায় থাকলে এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাবো।

এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জাপার এ নেতা । এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও পাইকগাছা উপজেলা জাপার সাবেক সাধারন সম্পাদক সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা জাপার সহ-সভাপতি গাজী আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাপার সহ-সভাপতি শেখ আইজ উদ্দিন, মোঃ রফিক সিরাজ, সাধারন সম্পাদক মাষ্টার আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক মন্জুরুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক মোড়ল নুরুল হক, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, কপিলমুনি ইউনিয়ন সভাপতি সরদার ফরিদ আহমেদ, জাপানেতা ওসমান গনী, কয়রা সদর ইউনিয়ন সভাপতি কামরুল ইসলাম ঢালী, বেদকাশী ইউনিয়ন সভাপতি তাজমিনুর রহমান, মহারাজপুর ইউনিয়ন সভাপতি রুহুল আমিন বিশ্বাস, মহেশ্বরী পুর ইউনিয়ন সভাপতি অহিদুর রহমান, আমাদী ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ সরদার, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পাইকগাছা উপজেলা যুবসংহতির সাবেক সম্পাদক গাজী আব্দুর রহিম, পৌর যুবসংহতির আহবায়ক আবু সাঈদ শেখ, যুবনেতা দেবাশীষ সানা, ছাত্রনেতা খায়রুল ইসলাম, কয়রা উপজেলা ওলামা পার্টীর সভাপতি মোঃ আব্দুর রহিম ও সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। এসময় কয়রা প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট