1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ

রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে “আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট রিপোর্ট বিষয়ে আলোচনা ও চূড়ান্তকরণ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালাটি সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন অংশগ্রহণকারী অংশ নেন।

আজ শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের হলে রুমে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বুয়েটের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাকিল আকতার, রুয়েটের আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।

রুয়েটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ ইউআরপি বিভাগের সকল শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট