1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ দোকান নির্মাণ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন, রাজশাহী………………………………………………………

রাজশাহী পবা উপজেলার হরিয়ান সুগার মিল গেট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। তবে দখল হয়ে যাওয়া ওই জায়গায় দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও এ বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উচ্ছেদ হওয়া দোকানিরা ও সচেতন মহল।

জানা গেছে, পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সুগার মিল গেট সংলগ্ন ফাঁকা জায়গাটি সুগার মিল কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড উভয় নিজেদের বলে দাবি করেন। প্রকৃতপক্ষে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। এ সুযোগে উচ্ছেদকৃত জায়গায় একই ইউনিয়নের হরিয়ান বাজারের ব্যবসায়ী মৃত মোস্তফার ছেলে রিপন পানি উন্নয়ন বোর্ড ও সুগার মিল কর্তৃপক্ষকে ম্যানেজ করে দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। উচ্ছেদকৃত দোকানদারীদের অভিযোগ, সুগার মিল ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে জায়গাটি দখল করে স্থায়ীভাবে দোকান গড়ে তুলছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে হরিয়ান সুগার মিল ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা স্থায়ীভাবে দোকান নির্মাণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিপন বলেন, যে জায়গাটিতে আমি স্থাপনা নির্মাণ করছি সেটা জেলা পরিষদ থেকে লিজ নেওয়া। পানি উন্নয়ন বোর্ড আগের নির্মাণাধীন দোকান ভেঙ্গে দেওয়ার বিষয় বললে তিনি বলেন ড্রেনের উপরের গুলো পানি উন্নয়ন বোর্ড ভেঙে দিয়েছে। জেলা পরিষদের অনুমতি নিয়েই সেখানে আমি দোকান নির্মাণ করছি।

এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান বলেন, কোন এরিয়ায় জেলা পরিষদের কতটুকু জমি আছে এটা সার্ভেয়ার বলতে পারবে যদি কেউ জেলা পরিষদের জায়গায় লিজ ব্যতীত স্থাপনা তৈরি করে তাহলে অবশ্যই সার্ভেয়ার পাঠিয়ে তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে হরিয়ান সুগার মিলের এম ডি আবুল বাশার বলেন, এ বিষয়ে অভিযোগ নিয়ে আমার কাছে একজন এসেছিলেন আমি অফিস প্রশাসনের মাধ্যমে মৌখিক ভাবে জানতে পারি এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা। স্থাপনা নির্মাণকারী রিপন এ কথা বলেছেন। তারপরও নকশা দেখলে আসলে কার তা সঠিকভাবে বলা যাবে।

এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর বলেন, জায়গা দখল করে দোকান নির্মানের বিষয়টি আমার জানা নেই, আমার লোকজন দিয়ে জায়গাটি দেখে যদি আমাদের অধিগ্রহণ করা জায়গা হয় তাহলে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট