1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটের ইইই বিভাগীয় প্রধান হলেন অধ্যাপক ড. মো. সেলিম হোসেন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

রুয়েটের ইইই বিভাগীয় প্রধান হলেন অধ্যাপক ড. মো. সেলিম হোসেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের (ইইই) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন আগামী ২ বছরের জন্য এই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আজ মঙ্গলবার সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত ১৯/০৭/২০০৩ খ্রি: তারিখের প্রকাশিত ২০০৩ সনের ৩২ নং আইনের ২৫(২) ধারা বলে এই আদেশ জারির মাধ্যমে তিনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেন।

তিনি রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে বি.এসসি ও এম.এসসি ডিগ্রী লাভ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন।

অধ্যাপক ড. মো. সেলিম হোসেন দায়িত্বভার গ্রহণ করে ইইই বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে তিনি কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান যে, তিনি এখন থেকে ইইই অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে প্রশাসনিকভাবে তিনি রেজিস্ট্রার হিসেবে ৫ (পাঁচ) বছর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে রুয়েটের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট