1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ নির্বাচিত, সংবর্ধনা প্রদান - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ নির্বাচিত, সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………..

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন যথাক্রমে নির্বাচিত হওয়ায় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল সম্মেলন কক্ষে পরিষদের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শ্রেষ্ঠ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো আফাজ উদ্দিন এর হাতে পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরিষদের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও সংরক্ষিত নারী আসনের সংসদ ফেরদৌসী ইসলাম জেসি।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল বিশ্বাসসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাধারণ সদস্য আব্দুল জলিল, আব্দুস সালাম, হোসনে আরা পাখি, তারিকুজ্জামান সুমন, সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা বেগম, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. সুজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ পরিষদের অন্যান্য সদস্যবুন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট