1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৬টি কালভার্ট নির্মাণ, কৃষকের জনদূর্ভোগ নিরসন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৬টি কালভার্ট নির্মাণ, কৃষকের জনদূর্ভোগ নিরসন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি……………………………………………………

শিবগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে  ৬টি কালভার্ট নির্মাণের ফলে কৃষকের জনদূর্ভোগ নিরসন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্বাধীনতা উত্তরকালে ৫০ বছরের কৃষকের চরম দূর্ভোগের অবসান হয়েছে।

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে গত ২০২১-২০২২ অর্থ বছরে ৪ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৭৭২ টাকা ব্যয়ে শিবগঞ্জে ছয়টি কালভার্ট ও সংযুক্ত সড়ক নির্মাণের মাধ্যমে প্রায় ৯০ হাজার কৃষকের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের শতাধিক বছরের পুরানো পাতিয়ার ডাড়ার এপারে ও ওপারে প্রায় আটটি গ্রামের কৃষকরা কৃষি পণ্য বহন করতে ও জমি চাষ করতে এ ডাড়া পার হতে চরম দূর্ভোগের শিকার হতো। স্থানীয় কৃষকদের দাবীর প্রেক্ষিতে পাতিয়া ডাড়ায় ৭৩ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা ব্যয়ে ৪৫ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রস্থ কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। কালভার্টের দুই পাশে মাটি ভরাট করে প্রায় এক কিলোমিটার দীর্ঘ হেয়ারিং রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে বিনোদপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ১৫ হাজার কৃষকের দীর্ঘদিনের ভোগান্তি দুর হয়েছে।

বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের কৃষক এন্তাজ আলি, কাওসার আলি, টমাস উদ্দিন,, সাবেক, মেম্বার শফিকুল বাদলসহ কালিগঞ্জ, বাখরালি, একবরপুর, কাপড়্যাটোলা ও মনাকষা ইউনিয়নের খড়িয়াল, চৌকা, চৌকা পোড়াডিহি,মনাকষা, পারচৌকা রানীনগর গ্রামের শতাধিক কৃষক জানান, আমরা দীর্ঘ দিন যাবত পাতিয়ার ডাড়ার দু’ পারে জমি চাষাবাদ করতে ও কৃষি পণ্য বহনের চরম ভোগান্তির শিকার হয়েছি। এ কালভার্টটি নির্মাণের ফলে আমরা সে দুর্ভোগ হতে পরিত্রাণ পেয়েছি। এতে সার্বিক সহযোগিতা করেন খাইরুল ইসলাম সাবেক মেম্বার। একই মাপে, একই বরাদ্দে দূর্লভপুর ইউনিয়নের জগনাথপুর জাগাতোলা গ্রামের মাওলানা তরিকুল ইসলামের বাড়ির পাশে একটি, মনাকষা ইউনিয়নের গোপালপুর মাঠে একটি, চককীর্তি ইউনিয়নের দূবলী ভান্ডার গ্রামের সাইফুদ্দিনের বাড়ির পাশে একটি, শ্যামপুর ইউনিয়নের চামা ভান্ডার গ্রামের মোকবুল হোসেনের জমির ওপর একটি, দাইপুখুরিয়া ইউনিয়নের ধুমপাড়ার ডাড়ায় একটি কালভার্ট নির্মাণ করে সবকটি কালভার্টের দুই পাশে সংযুক্ত সড়ক নির্মাণ করে কৃষকসহ বিভিন্ন পেশার মানুষের দূর্ভোগ নিরসন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্বাধীনতা উত্তরকালে ৫০ বছরের কৃষকের দূর্ভোগ দূর হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, কৃষক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাই শিবগঞ্জে ৬টি কালভার্ট নির্মাণ ও কালভার্টগুলির দুই পাশে ১ কিলোমিটার করে হেয়ারিং রাস্তা নির্মাণ করে কৃষকদের জমি চাষ ও কৃষি পণ্য বহনে দুর্ভোগ দুর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট