1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে পাগলা নদীর তীরে সিড়িঘাট নির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

শিবগঞ্জে পাগলা নদীর তীরে সিড়িঘাট নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি………………………………………………………….

শিবগঞ্জে পাগলা নদীর বামতীরে সিড়িঘাট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে তর্তিপুর মহাশশ্মান ঘাটে এই নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ -০১আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ উপলক্ষে তর্তিপুর ঘাট চত্বরে উদ্বোধনী আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

এছাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন, তর্তিপুর মহাশশ্মান কমিটির সভাপতি সাধন চন্দ্র মনিগ্রাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমল কুমার ত্রিবেদী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুর্খাজী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমানসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট