1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফায়ার সার্ভিস স্থাপনের ফলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো : পোরশায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

ফায়ার সার্ভিস স্থাপনের ফলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো : পোরশায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………………………..

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এই এলাকায় ফায়ার সার্ভিস স্থাপনের ফলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো। এলাকার বাড়ি-ঘরে আগুন লেগে বিভিন্ন জানমালের ব্যাপক ক্ষতি হতো। আশা করি ফায়ার সার্ভিস স্থাপনের ফলে আর তা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের নিরাপত্তার জন্য যা কিছু দরকার সবই করছেন। তিনি ভবিষ্যতেও জীবনবাজি রেখে দেশে ও জনগনের জন্য সব কিছুই করবেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তাও প্রদান করেছেন। বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের শ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই। বুধবার দুপুরে নওগাঁর পোরশা সরাইগাছি মোড়ে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে চাল আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্য বান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। তাছাড়া আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোন অভাব নেই বলেও জানান খাদ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও সালমা আক্তার।

এতে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপা: ও মেইন) লেঃ কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এসজিসি, পিএসসি।

অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পোরশার কর্মকর্তাগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার মশিদপুর স্কুল ভবনের উদ্বোধন ও বিকালে ছাওড় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদেন। এর আগে সাপাহার উপজেলায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট