1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জে সাবেক সচিব জিল্লার রহমানের ৩ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জে সাবেক সচিব জিল্লার রহমানের ৩ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ……………………………..

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক নেতাকর্মীদের প্রচারে মুখর হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন। আওয়ামী লীগ নেতাকর্মীরা সরকারের উন্নয়ন ও সফলতা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে প্রচার চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার এই আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের নেতৃত্বে  প্রায় তিন  হাজার মোটরসাইকেলের এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৫টার দিকে উপজেলার প্রত্যন্ত গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খন্ড খন্ড মিছিল নিয়ে রাণীহাটি জিরো পয়েন্ট এলাকায় এসে সমবেত হয়। এরপর সেখান থেকে শত শত মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে সমর্থকরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শিবগঞ্জ বাজার হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় রাস্তায় থেমে থেমে পথসভা করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জিল্লার রহমান। তিনি প্রতিটি গ্রামের মানুষের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ও সফলতার কথা তুলে ধরেন।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার সাবেক কারিবুল হক রাজিন, উপজেল পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন মিঞাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট