1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় মা হলেন পাগলি, বাবা অজানা, বাচ্চাটিকে দত্তক নিচ্ছেন দু’ চিকিৎসক দম্পতি - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

খুলনায় মা হলেন পাগলি, বাবা অজানা, বাচ্চাটিকে দত্তক নিচ্ছেন দু’ চিকিৎসক দম্পতি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যাুরো…………………………………………….

খুলনায় গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার সময় ওই পাগলি একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। সন্তানসম্ভবা ঐ পাগলির প্রসব বেদনার চিৎকার ভারি করে তুলছিল খুলনা রেলস্টেশন এলাকা। কিছু মানবিক মানুষ তাকে পার্শ্ববর্তী রেলওয়ে হাসপাতালে নিয়ে যান, এবং সেখানেই পাগলি ছেলে সন্তানের মা হয়েছেন। পাগলি মা হয়েছেন ঠিকই কিন্তু পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবা কে এটাই এখন সবার প্রশ্ন।

এদিকে মা ও নবজাতক শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে মানবিক সংগঠন খুলনা ফুড ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতিঃ মোঃ সালেহ উদ্দিন সবুজ বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসববেদনায় ছটফট করতে থাকলে স্থানীয় লোকজন তাকে খুলনা রেলস্টেশন হাসপাতালে নিয়ে আসেন ও ডাঃ লায়লা ইয়াসমিনের তত্ত্বাবধায়নে সকালে নরমালে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

উক্ত বিষয়ে ডা. লায়লা ইয়াসমিনের স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আবু বকর সিদ্দিক এ প্রতিবেদককে জানান, ডাঃ লায়লা ইয়াসমিন বাচ্চাটিকে আমাদের কাছে দিলে আমরা আমাদের অ্যাম্বুলেন্সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি, বর্তমানে তারা সেখানে রয়েছেন। উক্ত বিষয়ে তিনি আরও বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর হবে। তিনি কোনো কথাই বলেন না। অনেক চেষ্টা করেও কিছুই জানতে পারিনি। বাচ্চা ও মায়ের সার্বক্ষণিক পাশে আছে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী সংগঠন। যেহেতু মা একেবারে মানসিক ভারসাম্যহীন তাই যথাযথ আইন-কানুন মেনে বাচ্চাটিকে দত্তক দেওয়ার চেষ্টা করছি আমরা। আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট