1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রূপসায় ৮ দলীয় ডে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মৌভোগ অগ্রগামী যুব সংঘ চ্যম্পিয়ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ৮ দলীয় ডে-নাইট (ফুটসাল) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে রূপসা ও ফকিরহাট সহ বিভিন্ন এলাকার মোট ৮ টি ফুটবল দল অংশগ্রহণ করে।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ফকিরহাট আটটাকি স্পোটিং ক্লাব বনাম পাটশালা স্পোটিং ক্লাব। উদ্বোধনী খেলায় ফকিরহাট আটটাকি স্পোটিং ক্লাব জয়লাভ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আট্টাকি যুব সংঘ ও মৌভোগ অগ্রগামী যুব সংঘ। খেলার নির্ধারিত সময়ে মৌভোগ অগ্রগামী যুব সংঘ ২-০ গোলে জয় লাভ করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে দুটি গোল করেন মঈন খান ও আপন।

খেলা পরিচালনা করেন আলী আকবর, সুমন রাজু ও বাশির আহমেদ লালু। টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সালমান এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মঈন খান। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজসেবক মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এম এ হালিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক হাফেজ সাইফুল ইসলাম, ইউপি সদস্য মাসুম শেখ, সমাজসেবক জামাল শেখ,শাহাজালাল শান্ত, শাহাজাদা আলমগীর ও আবুল কালাম শেখ।

প্রভাষক বাশির আহম্মেদ লালুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ সেকেন্দার আলী শেখ, কুদরত আলী, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ, বিল্লাল শেখ, আনিসার শেখ, ফেরদৌস সরদার, জহির খান, আলামিন, লিমন মাহমুদ, সাইমুন আলম রিশাদ, তাহসিন, হানিফ, আঃ রহমান ও আঃ আকমল। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন অরবিট স্কলারস, রবিউল ফুসকা হাউজ, নিডস টিউটোরিয়াল, পাঠশালা স্পোর্টস, ইসলাম ট্রেইলার্স ও কলেজ ক্যান্টিন। এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার প্রদান করে অপি মেডিকেল কর্নার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট