1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগমারায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় মাহবুবুর রহমান (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে উপজেলার রামপুর গ্রামে তার রক্তাক্ত গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহবুবুর রহমানের বাড়ি উপজেলার হাটমাধনগর গ্রামে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তিনি নিখোঁজ ছিল। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে কৃষিজমিতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহত ব্যক্তির লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল করার সময় নিহত ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। পরিকল্পিতভাবে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

ওসি জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ এখনও নিশ্চিত নয়। এ জন্য কাউকে আটক করা যায়নি। পুলিশ বিষয়টির তদন্ত করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট