1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জয়সালমের বিট সাংস্কৃতিক উৎসব ঐহিত্যবাহী জয়সালমের এর পরিবেশনায় মুগ্ধ দর্শকরা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জয়সালমের বিট সাংস্কৃতিক উৎসব ঐহিত্যবাহী জয়সালমের এর পরিবেশনায় মুগ্ধ দর্শকরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৫ সেপ্টেম্বর ২০২৩…………………………………

রাজশাহী সিটি কর্পোরেশন এবং ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহীর যৌথ আয়োজনে জয়সালমের বিট  (Jaisalmer Beat) সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের ডাঃ কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ণাঢ্য এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে ভারত থেকে আগত জয়সালমের বিট এর শিল্পীদের উত্তরীয় পরানো হয়। অনুষ্ঠানে ভারত থেকে আগত জয়সালমের বিট এর শিল্পী রইস খান, শেরু খান, আশরাফ খান, দেবা খান, আনোয়ার খান ও রাজ্জাক খান তাদের সঙ্গীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় মুগ্ধ হন দর্শকেরা। জয়সালমের বিট পরিবেশনের পূর্বে দলটির প্রধান রইস খান তাঁর বক্তৃতায় নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন। এরআগে প্রথম পর্বে রাজশাহীর শিল্পীরা দেশাত্ববোধক, আধুনিক, লালন সঙ্গীত পরিবেশনা করেন। এছাড়া ছিল বাঁশির ধুন, কবিতা আবৃত্তি ইত্যাদি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশন, রাজশাহীর সহকারী হাইকমিশনার মনোজ কুমার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সভাপতি ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বন্ধুপ্রতিম দেশ ভারতের সাথে আমাদের ভাষা, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক মিল রয়েছে। গত ১৫ বছর ধরে দুই দেশের নিবিড় সম্পর্ক বিদ্যমান। এতে উভয় দেশ উপকৃত হয়েছে। আগামীতে এই সম্পর্ক বজায় থেকে উভয় দেশ লাভবান হবে।

রাসিক মেয়র আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফোরলেন, সিক্স লেন সড়ক নির্মাণ সহ দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান।

অনুষ্ঠানমঞ্চে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা ড.এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিকবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের প্রধানগণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার উর্ধ্বতন ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট