1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা কে ময়লা মুক্ত ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল বাতেন, শিবগঞ্জ থেকে…………………………………………

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কার্যক্রমের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের প্রথম ময়লামুক্ত পৌরসভা হচ্ছে শিবগঞ্জ। রবিবার এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। জিওবি ও আইডিবি আওতায় ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে শহরতলির মর্দনায় প্লান্টটি নির্মাণ করা হয়েছে। যার মধ্যে একটি স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট, একটি সলিড ওয়েস্ট কম্পোস্টিং সিস্টেম ও একটি শর্টিংশেড রয়েছে। এই প্লান্টে রিসাইক্লিংয়ের মাধ্যমে কম্পোস্ট সার, পেট্রোল-ডিজেল ও বায়োগ্যাস উৎপন্ন করা হবে।

সভায় শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, জিওবি-আইডিবি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শিশির কুমার বিশ্বাস, এসএনডি নেদারল্যান্ডনের বিজনেস এ্যাডভাইজার তানভীর আহমেদ চৌধুরী, সুইস কন্ট্রাক্টের এলইডি কোয়ার্ডিনেটর নাহিদ সুলতানা বর্ষা প্রমূখ।

এটি চাঁপাইনবাবঞ্জের প্রথম আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট বলে জানিয়েছেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আজ থেকে চাঁপাইনবাবগঞ্জের প্রথম ময়লামুক্ত পৌরসভা হিসেবে আমরা শিবগঞ্জকে ঘোষণা করতে যাচ্ছি।

এ ব্যাপারে পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হবে। প্রতিটি নাগরিককে এই কাজের সঙ্গে যুক্ত করে পুরো পৌর এলাকাকে ময়লামুক্ত করা হবে। মডেল পৌরসভা হিসেবে শিবগঞ্জ একটি দৃষ্টান্ত স্থাপন করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট