1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর পোরশায় ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি……………………………………………………..

নওগাঁর পোরশায় ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও ডাসকো সমন্বিত পানি সম্পদ ব্যাবস্থাপনা (ওডজগ) প্রকল্প এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। কর্মশালায় উপজেলার ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এ উপজেলায় বিভিন্ন এলাকায় পানির লেয়ার ৩০০ মিটারের মধ্যে হওয়ায় এলাকার জন্য এটা খুবই আশংকাজনক বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই সমস্যার সমাধানে ভবিষ্যত প্রজন্মের জন্য পানি সম্পদ ব্যবহার নিশ্চিত করতে পানি অপচয় রোধ, ভূ-গর্ভস্থ পানির কম ব্যাবহার এবং ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সংযোজন ব্যাবহার উন্নীত করতে হবে। এর পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও মানুষকে সচেতন হতে হবে বলেও মনে করছেন তারা।

কর্মশালায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, ডাসকোর প্রকল্প সমন্বয়কারী আনোয়ারা বেগম, এরয়িা সমন্বয়কারী খাইরুল ইসলাম, আইডাবিøউআরএম প্রকল্পের কর্মকর্তা সুপলাল মুর্মু, সিএম গোলাম রাব্বানী ও সেলিনা ইয়াসমিন, ইউপি চয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সহ ৬৫জন রিসোর্স পার্সন অংশ গ্রহণ করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট