1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

নওগাঁর মান্দায় ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মন্দা, নওগাঁ………………………………………………….

শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, গণকবর জিয়ারত, আলোচনা সভা ও শদীদদের আত্মার মাগফেরাত কামনার মধ্যদিয়ে নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালন করা হয়েছে।

শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি, পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় ও এলাকাবাসির আয়োজনে আজ সোমবার বেলা ১১টার দিকে বধ্যভূমি চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।

পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান ও আব্দুল লতিফ শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপিনেতা ডা. ইকরামুল বারী টিপু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র প্রামানিক, এমপি পুত্র সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ, সাবেক চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা, বীরমুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

উল্লেখ্য একাত্তরের ২৮ আগস্ট সকালে পাকহানাদার বাহিনী নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া ও বিল উথরাইল গ্রামের নিরীহ গ্রামবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে আসে। পরে তাদের লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। এ হত্যাযজ্ঞে শহীদ হন ১২৮ জন নিরীহ মানুষ। সেদিন সৌভাগ্যেক্রমে বেঁচে যান ১৭ জন। সেই থেকে প্রতিবছর শহীদদের স্মরণে দিবসটি পালিত হয়ে আসছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট