1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রুয়েটে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………..

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি সরবরাহের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আজ শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল প্রভোস্টদের সাথে এক জরুরী সভায় তিনি এসব পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। সভায় ৬ টি আবাসিক হলের ডাইনিংয়ে ঠান্ডা-গরম পানির জন্য ফিল্টার স্থাপন এবং প্রতিটি ফ্লোরে সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন করার নির্দেশ দেন।

এছাড়া ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপিত ৬ মিলি মিটার পাইপ পরিবর্তন করে ১০ মিলি মিটার ব্যাসের পাইপ স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও তিনি রুয়েট ক্যাম্পাসে আয়রনমুক্ত পানি সরবরাহের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রস্তাবনা তৈরীর নির্দেশ দেন।

এই জরুরী সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, হল সমূহের প্রভোস্টবৃন্দ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট