1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে ১ হাজার ২শ’ তালবীজ রোপণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ীতে ১ হাজার ২শ’ তালবীজ রোপণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি……………………………………………………….

জলবায়ুর পরিবর্তনে সমাজ তথা দেশে বিরূপ প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সমন্ধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিকল্পে গোদাগাড়ি উপজেলায় অবস্থিত মধুমাঠ নামক সাঁতাল গ্রামে একশত জন সাঁতাল আদিবাসীর অংশগ্রহণে রাস্তার দু’পাশে এক হাজার দুইশত তালের বীজ রোপন করা হয়েছে।

আজ ২৫ আগষ্ট (শুক্রবার) রাজশাহী কাথলিক ডাইয়োসিসের ন্যায় ও শান্তি মিশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন, গোদাগাড়ির সহযোগিতায় তালবীজ রোপন করা হয়।

উক্ত তালবীজ রোপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কাথলিক ডাইয়োসিসের ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া এবং ওয়ার্ল্ড ভিশন, রাজশাহী গোদাগাড়ির এরিয়া ম্যানেজার মিসেস প্রেরণা চিসিম।

এরিয়া ম্যানেজার প্রেরণা চিসিম বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটছে। তালগাছের প্রয়োজনীয়তা অপরিসীম। তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ, তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তালগাছের পাশাপাশি নারকেলগাছ, সুপারিগাছের মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকরী। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।

অনুষ্ঠানের বক্তব্য শেষে একটি র‌্যালি করে রাস্তার দুই পাশে তালের বীজ রোপন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট