1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার তালা থানায় নবাগত ওসি মো: মমিনুল ইসলাম পিপিএম এর যোগদান - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

সাতক্ষীরার তালা থানায় নবাগত ওসি মো: মমিনুল ইসলাম পিপিএম এর যোগদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জহর হাসান সাগর, তালা, সাতক্ষীরা……………………………………………………

সাতক্ষীরার তালা থানায় নবাগত অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন মো: মমিনুল ইসলাম পিপিএম। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর মো. মমিনুল ইসলাম কে আশাশুনি থানা থেকে তালা থানায় ওসি হিসাবে বদলীর আদেশ জারি করা হয়। গতকাল(বুধবার) রাতে তালা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিমের কাছ থেকে নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো: মমিনুল ইসলাম পিপিএম দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি গ্রামের শেখ মোশারফ হোসেনের পুত্র। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন তিনি। ইতিমধ্য বিভিন্ন স্থানে চাকুরীর সুবাদে সুনামের সহিত আইন শৃঙ্খলা সমুন্নত রেখেছেন তিনি।

এ সময় তালা থানার পুলিশের একটি টিম নবাগত ও বিদায়ী ওসিকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করেন। তালা থানার নবাগত ওসি মো: মমিনুল ইসলাম পিপিএম কঠোর হস্তে ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুয়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করা এবং আইন-শৃংখলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবেন বলে সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগীতা কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট