1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর স্রোতে হারিয়ে গেল ভাসমান মরদেহ, ভাসতে দেখা গেল দুটি মরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাঘায় পদ্মা নদীর স্রোতে হারিয়ে গেল ভাসমান মরদেহ, ভাসতে দেখা গেল দুটি মরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

গরু বিশেষ প্রতিনিধি………………………………………………….

পদ্মায় ভেসে যাচ্ছিল জৈনক ব্যক্তিসহ তিনটি গরুর মরদেহ। জৈনক ব্যক্তির মরদেহটি মাছ ধরা পাতানো জালে আটকে যায়। বাঘা উপজেলার পাকুড়িয়া বাজারের ১ কিলোমিটর দক্ষিনে এ দৃশ্য দেখেন স্থানীয় কয়েকজন মানুষ। খবরটি ছড়িয়ে পড়লে সেখানে যান কৌতুহল মানুষ। স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে বিষয়টি চারঘাট নৌ পুলিশকে জানান বাঘা থানা পুলিশ।

আজ বৃহসপতিবার (২৪-৮-২০২৩) দুপুরে নৌ পুলিশ ঘটনাস্থলে এলাকায় পৌঁছার আগেই মানুষের মরদেহটিসহ একটি গরুর মরদেহ নদীর স্রোতে ভেসে যায়। তবে ঘটনাস্থলে পৌঁছে ২টি গরুর মরদেহ ভাসতে দেখেন নৌ পুলিশের সদস্যরা। দুরে থেকে দেখা গরু দুটির মরদেহ দেখে অনেকে ধারণা করেছেন সেগুলো ভারতীয় গরু হতে পারে। এর আগে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা হয় জৈনক ব্যক্তির সহ ভাসমান গরুর মরদেহ। সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে সেখানকার মানুষকে মন্তব্য করতে শোনা গেছে।

নদীপথে ভারতের গরু চোরাই পথে বাংলাদেশে নেওয়ার পথে নদীর ঢেউ কিংবা স্রোতে রাখালসহ গরুগুলো পানিতে ভেসে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানকার একজন কৃষক আব্দুল আলিম ও মৎস্য শিকারি আব্দুল মান্নান জানান, ভাসমান অবস্থায় তারা দেখতে পেয়ে গনমাধ্যম কর্মীসহ পুলিশকে অবগত করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)খাইরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরে চারঘাট নৌ পুলিশকে অবগত করেন। এদিন সন্ধ্যার পরে চারঘাট নৌ-পুলিশের পরিদর্শক বেলাল হোসেন জানান, সেখানে যাওয়ার পরে মানুষের মরদেহ দেখতে পাননি। তবে বড় আকারের দুটি গরুর মরদেহ দেখতে পেয়েছেন। এর আগে একজন মানুষের মরদেহ ও অপর একটি গরুর মরদেহ ভেসে গেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট