1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নাটোরের লালপুরে প্রাইভেটকার, মোটরসাইকেল ও চার্জার ভ্যানের ত্রি-মুখী সংঘর্ষে নিহত-১,আহত-২

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, (লালপুর)নাটোর……………………………………………………

নাটোরের লালপুর উপজেলার লালপুর -ঈশ্বরদী সড়কের লক্ষীপুর হাট এলাকায় মোটরসাইকেল, প্রাইভেটকার এবং চার্জার ভ্যানের ত্রি-মুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হারুনুর রশিদ বাবলু (৪০) নামের ১ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় হামিদুল ইসলাম এবং আজগর আলী নামে অপর দুইজন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত হারুনুর রশিদ বাবলু একই উপজেলার গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে এবং আহত হামিদুল ইসলাম (৪১)নুরুল্লাপুর এলাকার জনৈক মক্কেল শাহের ছেলে ও আজগর আলী(২৫)গৌরীপুর এলাকার খোদাবক্সের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়,বুধবার(২৩শে আগষ্ট-২৩)দুপুরের দিকে হারুনুর রশিদ বাবলু, আজগর এবং হামিদুল তিনজন মিলে মোটরসাইকেল যোগে লালপুর থেকে গৌরীপুরের দিকে যাচ্ছিল।এ সময় তারা লক্ষীপুর হাট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার,চার্জার ভ্যান এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হারুনুর রশিদ বাবলু মারা যান। এলাকাবাসী আহত হামিদুল ইসলাম ও আজগরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করে।

দুর্ঘটনার সময় কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ প্রাইভেটকার সরিয়ে নিলে আবারো যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট