1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় গ্রাহকদের মাঝে অগ্রণী ব্যাংকের ফলজ চারা বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

পোরশায় গ্রাহকদের মাঝে অগ্রণী ব্যাংকের ফলজ চারা বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি……………………………………………….

নওগাঁর পোরশায় অগ্রণী ব্যাংক লিঃ নিতপুর শাখার উদ্যেগে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক লিঃ নিতপুর শাখার উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্থানীয় ১০০ জন কৃষক ও গ্রাহকদের মাঝে ফলজ গাছের চারাগুলি বিতরণ করা হয়।

বুধবার ব্যাংকের শাখা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন অগ্রণী ব্যাংক লিমিটেড নওগাঁ অঞ্চল এর সহকারী মহা ব্যবস্থাপক মোকাররম আলী। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আকরাম হোসেন ও সিনিয়র অফিসার মশিউর রহমান। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুল মান্নান।

এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী কালু সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট