1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাজশাহী সিটি কর্পোরেশন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৫ আগষ্ট ২০২৩

রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর সিটি হাসপাতালসহ আরবান প্রাইমারী হেলথ সেন্টারে ডেঙ্গু জ¦রে আক্রান্তরা বিনামূল্যে এ পরীক্ষা করতে পারবে। খুব শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ প্রজেক্টের (পিপিপি)র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনকে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেছে। অনুষ্ঠানে রেডক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস প্রদান করা হয়। পিপিপির আওতায় নগরীর ৪,১৬,১৯,২৪ ও ২৮নং ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম চলছে।
রোববার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, কার্যনির্বাহী সদস্য রাজশাহী শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ডেনিস রেডক্রসের হেলথ ম্যানেজার ডাঃ আরিফা হাসনাত আলী, গোলাম মেহেদী হাসান।

অনুষ্ঠানে রেডক্রিসেন্টর পক্ষে সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা ড. এবিএম শরীফ উদ্দিন কাছে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেন।

অনুষ্ঠানে রাসিকের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, পিপিপি প্রজেক্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। #

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট