1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আষাঢ়েও পানি নেই, দুশ্চিন্তায় আত্রাইয়ের নৌকা বিক্রেতারা - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আষাঢ়েও পানি নেই, দুশ্চিন্তায় আত্রাইয়ের নৌকা বিক্রেতারা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি…………………………………………….

 

নৌকার হাটে ক্রেতা না থাকায় চরম হতাশায় বিত্রেতারা। আষাঢ় মাসের শেষভাগেও নদ-নদী ও খাল-বিলে পানির দেখা মিলছেনা। এতে চাহিদা না থাকায় তৈরি করা নৌকা নিয়ে দুশ্চিন্তায় কারিগররা। এদিকে বেচাবিক্রি না থাকায় হাট ইজারাদাররাও পড়েছেন লোকসান আতঙ্কে। হাটে ক্রেতার অপেক্ষায় বসে থেকে অলস সময় পার করছেন নৌকা বিক্রেতা সিংড়ার আবুল হোসেন।

 

সরেজমিনে দেখা গেছে, নৌকার হাটে ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। আষাঢের শুরুতে নদ-নদী,খাল-বিল ও নিন্মাঞ্চল পানিতে টইটুম্বর থাকলেও এ বছর দেখা নেই পানির। এতে নিম্নাঞ্চলে বসবাসকারী, যাদের নৌকাই একমাত্র যোগাযোগের মাধ্যম, তারা নৌকা কিনতে হাটে আসছেন না। ধার দেনা করে কাঠ কিনে নৌকা বানিয়ে হাটে আনলেও ক্রেতার দেখা মিলছেনা। দু- একজন যারাও আসছেন, তারা নির্মাণ খরচের চাইতেও কম দামে কিনতে চান। এতে মৌসুমি কারিগররা লোকসানের আতঙ্কে দিন পার করছেন।

 

কারিগর সমসপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম জানান,পানির যে অবস্থা তাতে নৌকা বিক্রির সুযোগ নেই। তাও যা বিক্রি হচ্ছে, তাতে লোকসান গুনতে হচ্ছে তাদের। নৌকা তৈরি খরচ চার হাজার টাকা হলেও এখন তাদের বিক্রি করতে হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকায়। ফলে এ বছর যদি আর পানি না বাড়ে তাহলে তাদের অবধারিত লোকসান ঘুনতে হবে।

 

এদিকে, নৌকা বিক্রি কমে যাওয়ায় হাট ইজারাদারও টাতা তোলা নিয়ে আছেন দুশ্চিন্তায়। আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে রইজারাদার মোয়াজ্জেম মিয়া বলেন, কোনো বেচাকেনা নেই। সারাদিন এখানে অলস সময় পার করতে হচ্ছে। আমরা যারা হাট ইজারা নিয়েছি, তারা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, মনে হয় না ইজারার টাকা তুলতে পারবো। সমসপাড়াহাটে তিন থেকে সাত হাজার টাকায় নৌকা বিক্রি হওয়ার কথা। অথচ ক্রেতা সংকটে এবছর মাত্র বিশ থেকে ত্রিশটি নৌকা হাটে ওঠেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট