1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ দফা দাবিতে অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ দফা দাবিতে অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা থেকে…………………..

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। এ দিকে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনটি আজ ১৯ শে জুন রবিবার বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলা ১১টায় শুরু হয়।

 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ–প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ)। খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উপ–রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উপ–রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান, উপ–রেজিস্ট্রার জিএম লুৎফর রহমান, হাওলাদার আলমগীর হাদি, শেখ আরিফ নেওয়াজ, সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস, মো. রফিকুল ইসলাম (বাবু), মো. মিজানুর রহমান, মিয়া মুহাম্মদ সালাউদ্দিন, সহকারী পরিচালক বিমান সাহা ও সেকশন অফিসার মোস্তফা আল মামুন প্রবাল।

 

এ মানববন্ধনে অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর প্রেরিত ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।#

সান /২০

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট