1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

পত্নীতলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………….

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা হলরুমে বিশেষ মোনাজাত, দোয়া ও আলোচনা সভা এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার সমন্বয়ক আমিনুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, কৃষি অফিসার সহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। এ সময় বক্তারা বলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি জাতির এক মহিয়সী নারীর নাম। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে অন্তরালে থেকে বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণা হিসাবে কাজ করেছেন তিনি। বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তাও করেছেন তিনি।

 

এসময় সকল কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগের নেত্রীবৃন্দ, সূধীজন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে উপজেলার হতদরিদ্রদের ৩ জনের মাঝে অতিথিবৃন্দ নগদ দু’হাজার টাকা এবং ৭ জনকে একটি করে সেলাই মেশিন প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট