1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার বটিয়াঘাটায়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩তম জন্মদিনে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

খুলনার বটিয়াঘাটায়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩তম জন্মদিনে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা, খুলনা প্রতিনিধি…………………………………..

গতকাল মঙ্গলবার সকাল ১১:৩০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর এর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এর সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, উপমহাদেশের নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উদযাপন, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি চঞ্চলা মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু নারায়ন চন্দ্র রায়,যুব উন্নয়ন অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, সাংবাদিক, নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এসময় ০৬ জনের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

উল্লেখ্য যে, ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ জহুরুল হক ও হোসনে আরা বেগমের কোল আলো করে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট