1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক ৬শত পরিবারে হাঁস বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

নওগাঁর ধামইরহাটে প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক ৬শত পরিবারে হাঁস বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………….

নওগাঁর ধামইরহাটে উপজেলা দপ্তরের বাস্তবায়নে ৬ শত পরিবারে হাঁস বিতরণ করা হয়েছে। এ সময় প্রত্যেক পরিবারকে ২০টি করে হাঁস, ১টি হাস পালনের ঘর ও ৯ কেজি গ্রোয়ার ফিড প্রদান করা হয়। ৮ আগস্ট দুপুর ১ টায় জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ৬শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে হাঁস ও হাঁসের ঘর এবং খাদ্য বিতরণ করেন।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আব্দুল গনি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার  (রোগ নিয়ন্ত্রন) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মখর্তা বেদারুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই মৌসুমে হাঁস ও হাঁস পালনের ঘর এবং খাদ্য পেয়ে সুবিধাভোগীদের চোখে মুখে খুশির ঝলকানি লক্ষ্য করা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট