1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

ধামইরহাটে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিনে অসহায় ১০ নারী পেল সেলাই মেশিন ও নগদ অর্থ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………..

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও  সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

 

জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও ৩ জনকে বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করেন।

 

ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের ব্যবস্থাপনায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আব্দুল গনি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার  (রোগ নিয়ন্ত্রন) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা কামরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মখর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট