1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেশা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেশা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক……………………………………….

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেশা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে ইউএনও মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। সিনিয়র উপজেলা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুন নূর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর,পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী।

 

অনুষ্ঠানে ঢাকা থেকে প্রচারিত কেন্দ্রীয় কর্মসূচীর অনুষ্ঠান থেকে সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচার শেষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ ৫জনকে একটি করে সেলাই মেশিন ও ৬জন মহিলাকে ২হাজার টাকা করে মোবাইল একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট