1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

ধামইরহাটে ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বাংলা একাডেমীর সমন্বয়ে ২দিন ব্যাপী উপজেলা সাত্যিমেলার উদ্বোধন করা হয়েছে। ৭ আগস্ট সকাল ১০ টায় সরকারি এম এম কলেজ মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় সাহিত্য মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘তরুন ছেলে-মেয়ে তথা শিক্ষার্থীরা স্মার্টফোনে বেশি আসক্ত হওয়ায় সাহিত্য পাঠে মনোযোগ হারিয়ে ফেলছে, এই মেলার মাধ্যমে তা ফিরিয়ে আসার এক নব-দিগন্ত সৃষ্টি হবে বলে আমি আশা ব্যক্ত করছি।

 

ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এস. এম আশিফ, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত গীতিকার কবি এস এম আব্দুর রউফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, অধ্যক্ষ আইয়ুব আলী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রউফ, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বরেন্দ্র গবেষক ও লেখক প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কথাসাহিতিক আব্দুর রাজজাক বকুল, কবি ও আবৃত্তি শিল্পী আহমেদ হোসেন বাবু, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আশরাফুল নয়ন, সহ-সভাপতি কবি অনিন্দ্য তুহিন, প্রবীন গীতিকার ও কবি ডা. আমিনুল ইসলাম, পালকি’র সম্পাদক অরিন্দম মাহমুদ প্রমুখ।

 

বিকেলে স্থানীয় লেখকদের স্বরোচিত সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয় বরেন্দ্রভূমির ইতিহাস ঐতিহ্য বিষয়ক গবেষক লেখক প্রভাষক আব্দুর রাজ্জাক রাজুকে সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও আরিফুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট