1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল, ঠাকুরগাঁও……………………………………….

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৭ আগস্ট) বিকাল ৪ টায় পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী (৯আগস্ট)২০২৩ খ্রীঃ’ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ের শুভ উদ্বোধন উপলক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন উপজেলা প্রশাসন। চতুর্থ পর্যায়ে উপজেলায় ৯ আগস্ট আরো ২১০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।

 

এর আগে ১৫২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান উপস্থিত সাংবাদিকদের সামনে প্রেস রিলিজ পাঠ করে শুনান।

 

এসময় সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা,উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইনাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি,পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল হক, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ইউএনও আশ্রয়ণ প্রকল্পের উপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট