1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১২ দফা সংযোজনের দাবিতে রুয়েটের কর্মকর্তা সমিতি একাত্মতা পোষণ করে প্রধান ফটকে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি…………………………….

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত মানববন্ধনের অংশ হিসেবে আজ (রবিবার) সকাল ১১ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি একাত্মতা পোষণ করে রুয়েট প্রধান ফটকে মানববন্ধন করে।মানববন্ধনে সভাপতিত্ব করেন রুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মো. রোকনুজ্জামান।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মকর্তা সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নাসির উদ্দীন শাহ্ , দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ, প্রচার সম্পাদক আ.ফ.ম. মাহমুদুর রহমান দীপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মো. মামুনুর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. রাজেফা খাতুন, সদস্য- আরিফ আহম্মদ চৌধুরী , মোহা: মাহবুবুল আলম, প্রকৌশলী আসিফ আল আমিন সাফি, প্রকৌশলী নাঈম রহমান নিবিড় ও বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ। মানববন্ধনে বক্তারা “বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত ১২ দফা দাবির প্রতি সহমত পোষণ করেন।#
সান/১৬

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট