1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তুতি  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

মান্দাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তুতি 

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি ……………………………………..

নওগাঁর মান্দায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ) আধাপাকা ঘর পাচ্ছেন আরও ১৭৭ ভূমি ও গৃহহীন পরিবার। এর মাধ্যমে হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

 

এ উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ইউএনওর সভা কক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করে উপজেলা প্রশাসন। আগামি বুধবার সারাদেশে ভূমিহীন পরিবারে ঘর হস্তান্তর অনুষ্ঠানে মান্দা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। তিনি বলেন, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তিন পর্যায়ে উপজেলায় ‘ক’ শ্রেণিভূক্ত ১৬৩ পরিবারের হাতে দুই শতাংশ জমির দলিলসহ নির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। এবার চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘরগুলো পাচ্ছেন আরও ১৭৭ পরিবার।

 

ইউএনও আরও বলেন, একই সঙ্গে ২ শতাংশ জমির মালিকানাও পাবেন এসব ভূমি ও গৃহহীন পরিবার। অত্যন্ত মনোরম পরিবেশ ও আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এসব ঘর। প্রত্যেকটি বাড়ি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। আগামি বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন।

 

প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পাওয়া বিজলী রানী বলেন, ‘আমার বসতবাড়ি নির্মাণ করার কোনো জায়গা জমি ছিল না। এতদিন অন্যের জমিতে কুঁড়েঘর বানিয়ে কোনোভাবে দিন কাটিয়েছি। এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট