1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………………..

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় নগর ভবন চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা জানান। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, শহীদ শেখ কামাল ও ১৫ই আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগর ভবন মসজিদের পেশইমাম মোঃ আবুল খায়ের।

 

শ্রদ্ধার্ঘ্য অর্পণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমির আহমেদ মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

 

অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ভারপ্রাপ্ত সচিব মোঃ আল মাহমুদ রনি, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট